সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

263

নগরের কোর্ট হিল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন সিকদার ও আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে কোতোয়ালী থানায় মামলা করেন হামলায় আহত যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার।

মামলার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, কোর্ট হিল এলাকায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাহেদুল হক ও ইসহাক আহমেদের নামে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ -১২ জনকে আসামি করা হয়েছে।

এদিকে কোর্ট হিল এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

প্রসঙ্গত, বুধবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম কোর্ট হিল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলার শিকার হন আল আমিন শিকদার ও আসাদুজ্জামান লিমন।

এ ঘটনায় আহত দুই সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement