গুম, বিচার বহির্ভূত, গায়েবি মামলা দিয়ে জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না: ডা. শাহাদাত 

206

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গুম, বিচার বহির্ভূত, গায়েবি মামলা দিয়ে জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।জনগণ জেগে উঠেছে। চারদিকে জনগণ রাস্তায় নেমে এসেছে। জনগণের প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না।অবৈধ শেখ হাসিনা সরকারের আয়না ঘর ভেঙে গুম করা সকল ব্যক্তিকে মুক্ত করার জন্য চারদিকে আজ ধ্বনি শুরু হয়েছে। এই ধ্বনি শেখ হাসিনা সরকারের পতনের ধ্বনি, এই ধ্বনি গুমের শিকার পরিবারগুলোর কাছে প্রিয় স্বজন ফিরিয়ে দেওয়ার। গুম খুন করে অবৈধ ক্ষমতাকে আর আগলে রাখতে পারবেন না। মানুষ এখন গুম খুনকে পায়ে পিষে ফেলতে শিখেছে, কোন শক্তি আর দমাতে পারবে না। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, আর সেদিন প্রতিটি গুম খুনের বিচার করা হবে।

Advertisement

তিনি মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকালে নগরীর ইপিজেড থানা বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ছাড়া এদেশের জনগণ এই দেশে আর কোন নির্বাচন মেনে নিবে না। দীর্ঘ ১৩ বছরের অধিক সময় একদলীয় ভাবে দেশ শাসন করে জনগণের অর্থ লুটেপুড়ে অনেক খেয়েছেন । জনগণ এসবের হিসাব চায়।জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে চায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা চায়। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেতে চায়। জনগণের অধিকার আদায়ের বিএনপি রাজপথে নেমেছে। এখন এক দফা এক দাবি এই সরকারের পদত্যাগ করে জনগণের বিজয় নিশ্চিত করে বিএনপির ঘরে ফিরবে।

ইপিজেড ওয়াসা গল্লি থেকে শুরু করে সিমেন্ট ক্রসিং এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মাফিয়া সরকারের সময় শেষ হয়ে এসেছে । এই সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণকে এবার জেগে জেগে উঠেছে। সরকার কার সময় দেওয়া যাবে না। অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিএনপি রাজপথে এসেছে জনগণের অধিকার আদায়ের জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা করে বিএনপি ঘরে ফিরবে।

এতে বিশেষ অতিথি বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। তারা তাদের অধিকার ফিরে পেতে চায়। তাই রাজপথে নেমে এসেছে। জনগণ শেখ হাসিনাকে বিদায় দিয়েই জনগণ ঘরে ফিরবে।

ইপিজেড থানা বিএনপি’র সভাপতি সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রোকনুদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক বাণিজ্যমন্ত্রীর আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র বিএনপি নেতা ইসরাফিল খসরু, নগর আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন ডিপ্তি, সাধারণ সম্পাদক মোঃ শাহেদ,নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর, নগর বিএনপি নেতা নুরুজ্জামান,এডভোকেট শাহীন, মাহবুব এলাহী, নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ইপিজেড থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাদ বারেক, সহ-সভাপতি আব্দুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ন সম্পাদক জাবেদ আনসারী,নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, থানা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খান, সহ-সভাপতি মোঃ শরীফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, থানা যুবদলের আহ্বায়ক হোসেন মোবারক রিয়াদ, সদস্য সচিব মোঃ সোহেল, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ সুমন, সদস্য সচিব মোহাম্মদ মিজান, থানা ছাত্রদলের আহবায় মোহাম্মদ শাহেদ, সদস্য সচিব আকিব জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement