চান্দগাঁওতে ১১০ লিটার চোলাই মদ নিয়ে কারবারি ধরা

191

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে আনিসুর রহমান (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশ। গ্রেফতার আনিসুর রহমান কর্ণফুলী থানার দৌলতপুরের ফাজিলখারহাটের নুর হোসেনের পুত্র।

Advertisement

সিএমপি চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামান বলেন, একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা করে মাদকদ্রব্যগুলো পাচারের চেস্টা করছিল।

ধৃত আনিসুর রহমান জানিয়েছেন, তার কয়েকজন সহযোগীর সহায়তায় মহানগর এলাকায় সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে চোলাইমদ বিক্রি করে আসছিলো।

Advertisement