চট্টগ্রামে দেড় হাজার কেজি অবৈধ পলিথিন উদ্ধার

197

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার প্রথম পোল ও চাক্তাই থেকে দেড় হাজান কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

Advertisement

আজ রোববার ৪ সেপ্টেম্বর এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।

হিল্লোল বিশ্বাস জানান, দুটি জায়গায় অভিযান চালিয়ে দেড় হাজার কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়।

অভিযানে পরিবেশের সহকারী পরিচালক হাছান আহম্মদ, পরিদর্শক রুম্পা শিকদার ও পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।

Advertisement