চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উওর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাএনেতা এটিএম পেয়ারুল ইসলামকে চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এক সংবর্ধনা সভায় সংবর্ধিত করা হয়।
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ চট্টগ্রাম এর সভাপতি প্রকৌশলী মোঃ হারুনের সভাপতিত্বে এবং প্রকৌশলী মোঃ আশিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ শাহজাহান।
আরো বক্তব্য রাখেন প্রকৌশলী ইফতেখার আহমেদ প্রকৌশলী মাইনুদ্দিন জুয়েল প্রকৌশলী আবুল হাশেম প্রকৌশলী সাঈদীর ইকবাল পারভেজ প্রকৌশলী সাইফুল ইসলাম প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রকৌশলী এম এ রশিদ প্রকৌশলী এনামুল হক বাকি সহ প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি এটিএম পিয়ারুল ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা আছে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তাকে যোগ্য বলে মনে করবেন তিনি সেই কাজ করতেই আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য চট্টগ্রামের উন্নয়ন অভ্যতা রাখার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এটিএম পিয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাথে তার আত্মিক সম্পর্ক রয়েছে এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে আন্দোলন এবং অন্যান্য প্রতিটি সংগ্রামে আন্দোলনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাথে তিনি অংশগ্রহণ করেছেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ হারুন তার বক্তব্য বলেন, এটিএম পেয়ারুল ইসলাম চট্টগ্রামের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এবং তার পাশে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ থাকবে। সভাপতি তার বক্তব্যে আরও বলেন দীর্ঘ বর্ণনাঢ্য রাজনৈতিক জীবনে এটিএম পেয়ারুল ইসলাম ফটিকছড়ি অঞ্চলে মানুষের জন্য অনেক প্রকল্প এবং অনেক কিছু করেছেন।

















