মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

154

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ডিবিপ্রধান হারুন অর রশীদ এক ব্রিফিংয়ে এ কথা জানান।

Advertisement

পল্টন থানার মামলায় তাদের আদালতে নেওয়া হচ্ছে বলেও জানান ডিবিপ্রধান। গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা-পরিকল্পনা-উসকানির অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি।’

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, রাত ৩টার পরে মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

Advertisement