চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মোসলেম উদ্দিন- মফিজুর

171

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে আবারো সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ ও মফিজুর রহমান। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে এই দুইজনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবুল আলম হানিফ।

Advertisement

২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে তৎকালীন সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিই বর্তমানে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এখনও চলছে। বাকি দায়িত্বশীলদের নাম ওই অধিবেশনে ঘোষণা করা হবে।

Advertisement