সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৩

199

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত ‘সীমা অক্সিজেন’ নামক একটি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

Advertisement

এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারাত্মক আহত হয়েছে ১৬ জন। তাদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

চমেকে ক্যাজুলয়াটি ওয়ার্ডে চিকিৎসাধীনরা হলেন- মোঃ নূর হোসেন(৩০), মোঃ আরাফাত( ২২), মোতালেব( ৫২), ফেনসি(৩০), মোঃজসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মোঃ ফোরকান দাদা বয়স (৩৫), শাহরিয়ার (২৬), মোঃ জাহিদ হাসান (২৬)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে শুনেছি।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Advertisement