চট্টগ্রাম নগরকে যানজটমুক্ত রাখতে মেয়রের তাগিদ

170

রমজান মাসে জনভোগান্তি হ্রাসে যানজটমুক্ত সড়ক চান চট্টগ্রাম সিটি কর্পোারেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার চসিকের নির্বাচিত ৬ষ্ঠ পরিষদের ২৬তম সাধারণ সভায় মেয়র বিভিন্ন সেবা সংস্থার সাথে এ বিষয়ে সমন্বয়ের জন্য দিক-নির্দেশনা দেন।

Advertisement

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, পবিত্র রমজান মাসে মানুষ পরিবারের সাথে ইফতার করতে চায় আর ঈদের পোষাক কিনতে স্বচ্ছন্দে চলতে চায়। এজন্য রোজার মাস ও ঈদের সময় সড়কে যাতে যানজট না হয় সে বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ অন্যান্য সেবা সংস্থার একযোগে কাজ করা প্রয়োজন। কাউন্সিলরবৃন্দ এবং প্রকৌশলীরা ওয়ার্ডের সড়কগুলোতে আলোকায়ন নিশ্চিত করবেন। আর হকারদের অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হবে। রোজায় বাজারগুলোর রাস্তা যাতে ব্যবহারযোগ্য থাকে এবং নালাগুলো যাতে পরিস্কার থাকে সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন,“বর্তমানে ব্যাটারি রিকশা জনভোগান্তির কারণ হয়ে উঠেছে। অন্যদিকে এ রিকশাগুলো বিপুল বিদ্যুৎ ব্যয় করছে। এ ব্যাটারি রিকশা কেবল বন্ধ করলে হবেনা, এর বিকল্পও আমাদের জনগণকে দিতে হবে। ইতোমধ্যে আমরা সৌরবিদ্যুৎচালিত রিকশা চালুর বিষয়ে অনেকটা এগিয়েছি। সৌরচালিত রিকশাগুলো বর্ষাকালে কিছুটা ধীরগতির হয়ে গেলেও সারা বছর বেশ ভালো সেবা দেয়। এধরনের বিকল্প হাজির না করে ব্যাটারি রিকশা বন্ধ করা কঠিন হয়ে যাবে।”

মেয়র নগরীর নিউমার্কেট, রেয়াজউদ্দিন বাজারসহ গুরুত্বপুর্ণ স্থানসমূহে হকারদের মাধ্যমে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে উঠা দোকান উচ্ছেদ, বহদ্দারহাট থেকে বারিকবিল্ডিং পর্যন্ত রিক্সা চলাচল বন্ধ, নগরীর ফ্লাইওভারের নীচে এবং অন্যান্য উপযুক্ত স্থানে সড়কসমূহে পে পার্কিং চালুকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

Advertisement