চট্টগ্রাম বিমান বন্দরে ২৩ স্বর্ণের বার উদ্ধার

243

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৩ পিস স্বর্ণের বার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। যার ওজন ২ কেজি ৭০০ গ্রাম প্রায়।  ওই যাত্রীর রেক্টামে আরও ৮ পিস স্বর্ণবার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা চলছে বলে জানালেন শুল্ক গোয়েন্দারা।

Advertisement

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের চেকপোস্ট থেকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন।  তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বৃহস্পতিবার (২৩ মার্চ)  সকালে দুবাই থেকে বিজি-১৪৮  ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার উদ্ধার করে।  বিস্তারিত দুপুরের পর সংবাদ সম্মেলনে জানানো হবে বলে তিনি জানান।

 

Advertisement