চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে ৩ দিন ব্যাপি গ্র্যান্ড ঈদ এক্সজেভিশন এর শুভ উদ্বোধন করেছেন সংকৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হোসেন।
ঈদ ফেস্টিভাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন নারীরা এখন সমাজে আর পিছিয়ে নেই। সব ক্ষেএে পারর্দশী। ঈদ কেবল এখন ধর্মীয় উৎসব নয়, এটি এখন আমাদের বৈচিত্রময় সাংস্কৃতিক উদযাপনের এক গুরুত্বপূর্ণ উপাদান। আর, ঈদ আনন্দের এক বড় অনুষঙ্গ নতুন পোষাক। এই উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সেরা সব ঈদ পোষাক ও সামগ্রী উপভোগ করতে পারছেন দেখে আমি আনন্দিত।
এসময় আরো উপস্থিত ছিলেন মানজুমা মোর্শেদ সিও এম এন্ড এম বিজনেস কমিউনিশেন, রেডিসন বে ভিউ’র সিও বিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহম্মদ আলী(অব:), ডক্টর মুনাল মাহাবুব ডিরেক্টর এফবিসিআই, আনিকা নওরিন সাউথ ইস্ট ইউনিভার্সটি লেকচার, খন্দকার ফয়েজ আহমেদ হেড অফ ব্র্যান্ড এবং রিটেইল অপারেশন মুন্নু সিরামিক, মোহাম্মদ আবু সাঈদ সেলিম সাধারণ সম্পাদক পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যান সমিতি।
















