দেশের মানুষ যাতে স্বাচ্ছন্দে বসবাস করতে পারে সেই জন্য বঙ্গবন্ধু কন্যা নিরলস পরিশ্রম করছেন – শিক্ষা উপমন্ত্রী 

187
চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যোগে ইফতার, সেহরি সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এই সকল অনুষ্ঠানে বক্তব্য কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তাঁর সেই নির্দেশ পালনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যার যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পরেছে। যেমন টা করোনাকালীন সময় পরেছিল। বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষ যাতে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে সেই জন্য ২০২২-২৩ অর্থ বছরে ২৪ লক্ষ ৭৫ হাজার বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে  ১৪৯৫.৪০ কোটি টাকা। টিসিবির কার্ডের মাধ্যমে ১ কোটি পরিবার কে ভর্তুকি দিয়ে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করেছেন। ৫৭ লক্ষ মানুষ কে ৫০০ টাকা করে প্রতি মাসে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে।অসচ্ছল প্রতিবন্ধি ভাতা, প্রতিবন্ধি শিক্ষা উপবৃ্ত্তি, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচি। হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও প্রশিক্ষণ কর্মসূচি ব্যবস্থা করেছেন। তিনি মায়েদের সাথে প্রাথমিক বিদ্যালয়ের উপ বৃত্তির টাকা তুলে দিচ্ছেন। ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা করে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতার ব্যবস্থা করেছেন। শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, সারাদেশের জনগণকে যিনি মা এর স্নেহে আগলে রেখেছেন সেই জননেত্রী শেখ হাসিনার জন্য আপনার কাছে দোয়া চাই। উনি যাতে সুস্থ থাকে, উনি যাতে আমৃত্যু বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন সেই জন্য আপনারা দোয়া করবেন।
বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করে খেয়েছে। খালেজা জিয়ার কুসন্তান তারেক রহমান বাংলাদেশ কে দুর্নীতি স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল। তারা ক্ষমতা দখলের জন্য জীবন্ত মানুষ জ্বালিয়ে মেরেছিল। দেশের সম্পদ জ্বালিয়ে নষ্ট করেছিল। সেই বিএনপি নির্বাচন কে সামনে রেখে আবার চক্রান্ত করছে। সেই বিষয়ে আমাদের সবাই কে সচেতন থাকতে হবে। যাতে করে বিএনপি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলে জনগণ কে সাথে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি।
শিক্ষা উপমন্ত্রী নগরীর খাতুনগঞ্জে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগ মোঃ ইউসুফের সভাপতিত্বে ও যুবনেতা এমদাদুল হক রায়হানের সঞ্চালনায় আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্স এর সভাপতি  মাহবুব আলম, সৈয়দ ছগীর আহমেদ, কাউন্সিলর হাজ্বী নুরুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ লিটন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না দে প্রমুখ।
১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখনে কাউন্সিলর নুরুল আলম মিয়া, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগে নেতা মোঃজাহেদের উদ্যোগে পাঠানটুলী দ্বীন মোহাম্মদ কমিউনিটি সেন্টারে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য চন্দন ধর, সদস্য দোস্ত মোহাম্মদ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, সাধারণ সম্পাদক ওহেদুর রহমান মহসিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, সাধারণ সম্পাদক আজিজুর আজিজ, যুবনেতা ফরহাদুল ইসলাম রিন্টু প্রমুখ।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী উদ্যোগ টাইগার পাস স্কুল প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান।
জাগির উদ্দিন সর্দার ফাউন্ডেশন উদ্যোগে জয়নাল আবেদীন টিপু’র সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, ১৫নং বাগগনিরাম ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর, শওকত উল্লাহ সোহেল,  রিটু দাশ বাবলু, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, যুবনেতা শেখ নাসির প্রমুখ।
Advertisement