সাংবাদিক নাদিম খুন, সিইউজে’র সমাবেশ শনিবার

186

সন্ত্রাসীদের হামলায় নিহত জামালপুর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

Advertisement

শনিবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সাংবাদিকদের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে খুনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম লোকজন দিয়ে তাঁকে হত্যা করিয়েছেন। সাংবাদিক নাদিমের এ নির্মম হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

Advertisement