আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

137

ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে আজ বৃহস্পতিবার (২২ জুন)। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২১ জুন) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

Advertisement