তথ্যমন্ত্রী’র সাথে রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের শুভেচ্ছা বিনিময়

131

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম শহরে বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের সংগঠন ‘রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম’ এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

Advertisement

শনিবার (২১ অক্টোবর) নগরীর শিল্পকলা একাডেমীতে রাঙ্গুনিয়া সমিতির সভাপতি শিক্ষানুরাগী খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আনোয়ারের নেতৃত্বে সমিতির সদস্যরা চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের এমপি ড. হাছান মাহমুদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এসময় সমিতির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেকান্দর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিএসকে সিদ্দিকী, সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, মো. নুরুল আলম, এমরুল করিম রাশেদ, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, এডভোকেট নিখিল কুমার নাথ, ফারুখ হোসেন তালুকদার, অধ্যাপক মাহবুবুল আলম, দিদারুল আলমসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement