আমরাই কিংবদন্তী চট্টগ্রামের বন্ধুদের নিয়ে গড়ে উঠা এসএসসি-২০০০ সালের ব্যাচভিত্তিক ফেসবুক গ্রুপ ’আমরা চট্টলার কিংবদন্তী’ পঞ্চম বছর পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পন করেছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (১০ নভেম্বর) বিকেল চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেজিষ্ট্রেশন বুথ থেকে সবাই সুশৃঙ্খলভাবে ট্রি শার্ট এবং নাস্তার প্যাকেট সংগ্রহ করে আসন গ্রহণ করে। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কেক কেটে বর্ষপূতি উদযাপন করে উপস্থিত গ্রুপের বন্ধুরা।

বন্ধুদের নাচ দিয়ে বিনোদন পর্ব শুরু হয়ে ব্যান্ড, নারী শিল্পীর গান, বন্ধুদের সলো গান, রাতের খাবার এবং র্যাফেল ড্রয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
আমরা চট্টলার কিংবদন্তী’র সংগঠকবৃন্দ বলেন- প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সঙ্কট, বাল্য বিয়ে রোধ, গৃহকর্মীর অধিকার নিয়েও কাজ করতে চাই আমরা। আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জায়গায় প্রত্যেকে নিজ নিজ অবস্থানে এগিয়ে আসা উচিৎ।
২০১৮ সালের ২৮সেপ্টেম্বর মাত্র ৩০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় আড়াই হাজার। বর্ষপূর্তিতে বন্ধুরা মিলে আনন্দ উৎযাপন করার সাথে সাথে বিভিন্ন সময় সমাজের অসহায় এবং দুস্থ মানুষদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রুপটি।
পথশিশু, গৃহহীন ও এতিমদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, করোনা কালীন সময়ে চট্টগ্রাম শহরজুড়ে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে সামনে থেকে নিভৃতে কাজ করে যাচ্ছে চট্টলা কিংবদন্তী গ্রুপের সদস্যরা।
বর্ষপূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই শতাধিক বন্ধুর মিলনমেলায় পরিণত হয়।
উক্ত অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল গ্রুপের বন্ধু লায়ন এম এ নেওয়াজের তাসিন ইন্টারন্যাশনাল এবং শাহ আকরামের প্রো গ্রো এ্যাগ্রো লিমিটেড।
















