সিএমপি কমিশনারের সাথে কমান্ডার মোজাফফরের সৌজন্য সাক্ষাৎ

138

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে সৌজন্য সাক্ষাৎৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

Advertisement

আজ ১২ নভেম্বর রোববার দুপুরে নগরীর দামপাড়াস্থ সিএমপি’র সদর দপ্তরে কমিশনার কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শুরুতে সিএমপি কমিশনারের হাতে ‘সংগ্রামে-আন্দোলনে গৌরবগাথায় শেখ হাসিনা’ নামক আলোকচিত্র সংকলন তুলে দেন তিনি। চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের তত্তাবধানে ও সাহাবউদ্দিন মজুমদারের সম্পাদনায় বইটি প্রকাশিত হয়। সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আবদুল ওয়ারীশ ও বইটির সম্পাদক সাহাবউদ্দিন মজুমদার এসময় উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতকালে সিএমপি কমিশনার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বীরত্বগাথা অবদান ও তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন-সংগ্রামের কিছু দুর্লভ চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে। এটি নতুন প্রজন্মের জন্য একটি চমৎকার প্রকাশনা। বইটি প্রত্যেক স্কুল-কলেজে দেয়া হলে শিক্ষার্থীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।

Advertisement