‘ঈশিতা দাস অধিকারী’র একক আবৃত্তি সন্ধ্যা ‘এবার ফিরাও মোরে’ ২৮ নভেম্বর

386

লাল সবুজের রক্তিম পতাকায় আমার বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর ২০২৩ ইংরেজি মঙ্গলবার কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার (বাংলাদেশ)-এর আয়োজনে প্রসাদ গাঙ্গুলির আবহঃ ও ব্যবস্থাপনায় উত্তর ২৪ পরগনার নৈহাটি ঐকতান মঞ্চে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ঈশিতা দাস অধিকারী’র একক আবৃত্তি সন্ধ্যা ‘এবার ফিরাও মোরে’।

Advertisement

আবৃত্তি শুনে উত্তেজনায় কোষমুক্ত তলোয়ার হাতে উঠে দাড়িয়েছে মানুষ। আবৃত্তি শুনে ভয়ে চুল খাড়া হয়ে যাবে, হৃদপিন্ড ধুকধুক করবে, শ্রোতাবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়বেন, এসব কথা আজকের আবৃত্তিশিল্পীদের কাছে অবিশ্বাস্য হলেও প্রাচীন আবৃত্তির মজলিসে এটাই ছিল বাস্তব চিত্র।

‘ঈশিতা দাস অধিকারী’ তার প্রমান রেখেছেন। তার মনের মনিকোঠায় ৩’শ- এর বেশি কবিতা মুখস্ত বিদ্যায়, রবীন্দ্র নজরুলসহ। তিনি তপস্যা মগ্ন প্রায় ২০ বছর এর অধিক সময় ধরে, তিনি আবৃত্তিকে ভালোবাসেন সন্তানের মতই, তার একক আবৃত্তি সন্ধ্যা, ভারত-বাংলাদেশ জুড়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি বহুবার দিল্লিতে মঞ্চ কাপিয়ে এসেছেন।

কবির কবিতার অনুভবের অবমুক্তি হয় সেই কবিতার আবৃত্তি দিয়ে। আর, তাই আবৃত্তিকে বলা হয় ‘সর্ব শাসত্রানাং বোধাদপি গরীয়সী’ অর্থাৎ, ‘সকল শাস্ত্রের মধ্যে বোধ অপেক্ষা আবৃত্তি শ্রেষ্ঠতর’।

আবৃত্তিরাজকন্যা ঈশিতা দাস অধিকারী
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার নিবেদিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবৃত্তিশিল্পী। ঈশিতা দাস অধিকারীর একক আবৃত্তি সন্ধ্যা” ‘এবার ফিরাও মোরে’। অনুষ্ঠানে গুনীজন ও সাহিত্য সম্মাননা প্রদান করা হবে।

আপন পিয়াসী সাহিত্য সম্মাননা পাচ্ছেন ভারতের অগ্নিবীণা সম্পাদক বাচিক শিল্পী রবীন মুখোপাধ্যায়।কুঞ্জকথা সাহিত্য সম্মাননা পাচ্ছেন কবি ও সংগঠক কেশব রঞ্জন (ভারত)।

এছাড়া অনুষ্ঠানে ‘লাল সবুজের রক্তিম আভায় আমার বাংলাদেশ’ উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন সংগীত শিল্পী জয়ন্তী আচার্য। আবৃত্তির সঙ্গে সঙ্গে নৃত্যগুরু প্রণব রায়ের নৃত্যদল নৃত্য পরিবেশন করবেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ভারতের বাচিক শিল্পী ড. তৃপ্তি কুণ্ড রায়।

উক্ত বিশাল মিলনমেলায় সাহিত্য, সংস্কৃতিসেবীসহ সকল সঙ্গীতানুরাগীদের সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement