মৃত্যুহীন দিনে চট্টগ্রামে ৩৬৭ জনের করোনা শনাক্ত

315

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৭ জনের দেহে। এদের মধ্যে ২৯৩ জন নগরীর ও ৭৪ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।

Advertisement

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৪৪২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৬ হাজার ৭৫ জন। এর মধ্যে নগরে ৩৬৯৬৪ জন এবং উপজেলা পর্যায়ে ৯১২১ জন।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০টি নমুুনা পরীক্ষায় ৭৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮৫টি নমুুনা পরীক্ষায় ৮৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫১টি নমুুনা পরীক্ষায় ৯৩ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষায় ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৩৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩১৯ এবং উপজেলায় ১১৮ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ১০৯ জন।

Advertisement