বাংলাদেশের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর মা মোসাম্মৎ সাহারা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
Advertisement
শোকবার্তায় তিনি বলেন, রত্নগর্ভা মা মোসাম্মৎ সাহারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
Advertisement
















