বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে হালিশহরের ২৫ জন আহত

118

বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২৫ পর্যটক আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের রেইছা ঢালু এলাকায় পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় ২৫ জন পর্যটক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, চট্টগ্রামের হালিশহরের বেপারীপাড়ার ৩৫ পর্যটক নিয়ে একটি ট্যুরিস্ট বাস বান্দরবান ভ্রমণে আসে। ঘুরাঘুরি শেষে ফেরারপথে রেইছা ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ২৫ পর্যটক আহত হন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisement