হযরত আকবর শাহ একাদশ চ্যাম্পিয়ন

আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নেয়ামত আলী একাদশ রানার্সআপ

429

হাটহাজারীর আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থা আয়োজিত প্রথম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২৪ এর ফাইনাল খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রতিদ্বন্দ্বীময় এই খেলায় নেয়ামত আলী একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে হযরত আকবর শাহ একাদশ চ্যাম্পিয়ন হয়।

গোল দিয়ে খেলায় ম্যান আব দ্য ম্যাচ হন আকবর শাহ একাদশের খেলোয়াড় আমিন।

ফাইনাল খেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক দানবীর আলহাজ্ব ইলিয়াস হোসেন বলেন “খেলাধুলা মানুষকে মননশীল করে তুলে, ছেলেদের মাদক ও মোবাইল আসক্ত থেকে মুক্তিদেয়। সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য খেলাধুলা চিত্তবিনোদনের কাজ করে।

আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ সেলিম মাষ্টার, সমাজ সেবক মুজিবর রহমান বাঙালি, মাসুদ পারভেজ টিটু, আলমগীর মাষ্টার, মোহাম্মদ সেকান্দর।

সংগঠনের সভাপতি আনিসুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান, সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন রশিদ মাসুদ, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন নবাব, মোহাম্মদ জাকির, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ সালাম, ইসা মিয়াজী প্রমুখ।

Advertisement