নতুন কুঁড়ি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা-২০২৪ নগরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
চিটুল কুমার দত্ত‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বিশেষ অতিথি শ্রীযুক্ত শ্যামল চৌধুরী, প্রতিষ্ঠাতা পরিচালক মিলটন ওয়াদ্দার, পরিচালক শুভা চৌধুরী, পপি বড়ুয়া, উম্মে সালমা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামীর দেশ ও সমাজের ভবিষ্যৎ, তাদেরকে সুস্থ পরিবেশে গড়ে তোলা আমাদের দায়িত্ব তাই সুন্দর পরিবেশ ও সুন্দর সমাজ উপহার দিতে শিশুদের শিক্ষা দীক্ষা দিয়ে সেইভাবে গড়ে তুলতে হবে, মেধায় মননে, আচার-আচরণে, ধ্যানে-জ্ঞানে মানবিক করে গড়ে তুলতে হবে। সব শেষে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
Advertisement
















