ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাংগুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলেজ গভণিং বডির সদস্য মোঃ নাছির উদ্দীন রিয়াজ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম সামশুউদ্দিন ইলিয়াস এর সভাপতিত্বে ও বাবু সুজন সাহার সঞ্চালনায় সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সুনিল কান্তি দে , বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অভিভাবক সদস্য জহিরুল আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোঃ ইয়াছিন, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক খায়েজ আহমদ ,বক্তব্য রাখেন প্রফেসর শীলা দাশ গুপ্তা, রেখা দাশ, মোঃ রোকন উদ্দিন, মোঃ ইউসুফ নুরী, রতন কুমার তুরী, বাবু লিটন দাশ, মোঃ লোকমান প্রমূখ।
আলোচনা সভার পূর্বে ৭ মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয় সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

















