চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের দেহে। এদের মধ্যে ১৫৯ জন নগরীর ও ৪৯ জন বিভিন্ন উপজেলার।
সোমবার (২৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১৩৬১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৯ হাজার ৯৫ জন। এর মধ্যে নগরে ৩৯৪০০ জন এবং উপজেলা পর্যায়ে ৯৬৯৫ জন।
সিভিল সার্জন জানান, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১২১ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পাওয়া গেছে।
শেভরণে ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরটিআরএলে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা ধরা পড়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ধরা পড়েছে।
এদিন ইমপেরিয়াল হাসপাতালের ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব এবং নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫০৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৭৫ এবং উপজেলায় ১২৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৬ হাজার ১১০ জন।















