চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ২০৫ জনের দেহে। এদের মধ্যে ১৬৪ জন নগরীর ও ৪১ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১৬৬২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৯ হাজার ৫৪৫ জন। এর মধ্যে নগরে ৩৯৭৪৩ জন এবং উপজেলা পর্যায়ে ৯৮০২ জন।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২০৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৩০০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরটিআরএলে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা ধরা পড়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ধরা পড়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫০৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৭৯ এবং উপজেলায় ১২৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৬ হাজার ২২২ জন।















