আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

142

আগামীকাল ১ ও ২ জুন আগ্রাবাদ বেপারী পাড়াস্থ এন এইচ টি স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্ট ২০২৪।

Advertisement

আজ শুক্রবার (৩১ মে) আলহাজ্ব নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত আমেনা খাতুন স্মৃতি গোল্ডকাপ মহিলা ফুটসাল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয় এন এইচ টি স্পোর্টস কমপ্লেক্সে।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- এন এইচ টি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মেহনাজ বিলকিস, এন এইচ টি হোল্ডিংস লিমিটেডের এজিএম জুনায়েদ রহমান তানিন, সমন্বয়কারী সাহেদা সুলতানা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয় এ টুর্নামেন্টে ১১ দল ২ গ্রুপে অংশগ্রহণ করবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী ২ জুন ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

Advertisement