চান্দগাঁওয়ে হেলে পড়েছে ৫ তলা ভবন!

157

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় প্রায় দেড় ফুট হেলে পড়েছে “নবরত্ন” নামের একটি ৫ তলা বহতল ভবন।

Advertisement

নবরত্ন নামের ভবনটি প্রায় দেড় ফুট হেলে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা। পাশে অবস্থিত কাতার প্রবাসী সুমনের বিল্ডিংয়ের উপর হেলে পড়ায় নবরত্ন ভবনের কারনে আতংকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ভাড়াটিয়ারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক বাসিন্দা বলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। তবে ভয় পাচ্ছি।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাহার জানান, এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আমরা পরিদর্শনে যাবো । এ বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

Advertisement