১৯ কেজির কাতল ২৯ হাজারে বিক্রি

380

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ১৯ কেজি ওজনের একটি কাতল। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে বিপ্লব সরদারের জালে মাছটি ধরা পড়ে।

Advertisement

পরে জেলে বিপ্লব সরদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনি আরিফ মৎস্য আড়তের ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৬ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

বড় আকৃতির মাছটি দেখার জন্য আড়তে উৎসুক জনতা ভিড় করেন। ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, শুক্রবার ভোরে মাছ কেনার জন্য আড়তে যাই। সেখানে বড় আকৃতির একটি কাতল দেখতে পাই।

তিনি আরও বলেন, ১৯ কেজির কাতল মাছটি উন্মুক্ত দরে ২৬ হাজার ৬০০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি মুঠোফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, প্রতিদিন পদ্মায় বড় আকারের মাছ ধরা পড়ছে। সকালেও বড় আকৃতির একটি কাতল ধরা পড়ে। যা খুবই খুশির খবর।

Advertisement