বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা, মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফরমায়েসি রায় বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (২৫ জুন) প্রতিবাদ মিছিল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত করায় তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ্ থেকে শুরু হয়ে আলমাস সিনেমা হল, কাজির দেউড়ী নাসিমন বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইদ্রিস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. মাঈনুদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ডা. রফিক উল আলম, বায়েজিদ থানা বিএনপি সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, হাটহাজারী পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মো. অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, চট্টগ্রাম মহানগর বিএনপি’র নেতা মাহবুবুর রানা, মো. মহসিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, সাবেক চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ সাব্বির, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর জাসাস সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
















