মাদামবিবিরহাটে আরবী হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে শাহাদাত-এ-কারবালা মাহফিল অনুষ্ঠিত

332

সীতাকুণ্ড প্রতিনিধি: আরবী হিজরী নববর্ষ উদযাপন ও আহলে বাইতে রাসূল (দঃ) স্মরণে চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানী শাহ্ (রহঃ) দরগাহ মাঠে রবিবার রাত আটটায় পবিত্র শাহাদাত-এ-কারবালা  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গাউসিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী ইউনিয়ন ও মাদামবিবিরহাট শাখার যৌথ ব্যবস্থাপনায় উক্ত মাহফিলের আয়োজন করা হয়।

আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপাস্থত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম আনসারী, মাওলানা মুহাম্মদ আবু হানিফ আল কাদেরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কালাম বয়ানী। বিশেষ বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আল কাদেরী।

মাহফিলে দেশ জাতি ও মুসলিম উল্লাহর শান্তি অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Advertisement