চট্টগ্রামে আরেকটি টানেল নির্মাণে চীনের প্রতি আহ্বান

115

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত চীন সফরের ওপর আলোচনা করেন।

তিনি চীনের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকনোমিক কো-অপারেশনের ক্ষেত্রে বাংলাদেশের ফোকাল পয়েন্ট নির্ধারণ, ২০২৫ সালে বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন, কম্প্রিহেনসিভ স্ট্র্যাটিজিক কো-অপারেশন এগিয়ে নেওয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাষ্ট্রদূতের মাধ্যমে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ ও চট্টগ্রামে আরেকটি রোড-টানেল তৈরিতে চীনকে আহ্বান জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার বিষয় উত্থাপন করলে চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, কম্প্রিহেনসিভ ইকনোমিক কো-অপারেশনের আওতায় চীন শিগগিরই দুই বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ছাড় করার লক্ষ্যে কাজ করছে।

Advertisement