স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

124

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

Advertisement

সোমবার (১২ আগস্ট) রাত ৮টা দিকে শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর হয়ে আবার কলাবাগানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।

সমাবেশ থেকে বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবী করেন। ছাত্রজনতা হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবী জানান।

Advertisement