সীতাকুণ্ডে সাপের কামড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

283

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাপের কামড়ে আরাবি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোবারক আলী মুহুরী বাড়ির প্রবাসী আলতাফ হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, বিকালে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল আরাবি। এসময় একটি বিষাক্ত সাপ আরাবিকে দর্শন করে। সাথে থাকা অন্য শিশুরা আরাবির মাকে জানায় লম্বা কি একটা আরাবিকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন আরাবিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর সেখান থেকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মাঝে খেলা করছিল দুই শিশু। তখন আরাবিকে একটি সাপ কামড়ে দেয়। এরপর মাকে হাতে কামড় দেওয়ার অংশ দেখায় সে। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement