সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৩

104

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে গত ৭ সেপ্টেম্বর শনিবার এসএন করপোরেশন নামক একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আল আমিন (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

Advertisement

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে দগ্ধ হওয়া চারজনের মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও একজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইকেলিং অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি আবু তাহের বলেন, শিপ ইয়ার্ডে পাম্প রুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১২ জন গুরুতর আহত হন। আহতদের মধ্য থেকে পরপর তিনজন মারা গেছেন।

Advertisement