ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা

346

বাংলাদরশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় দল। কুশল পেরেরার নেতৃত্বাধীন দল বাংলাদেশে এসেই শুরু করেছে তিন দিনের রুম কোয়ারেন্টিন।

Advertisement

রবিবার (১৬ মে) সকাল সোয়া আটটায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে ঢাকা এসে পৌঁছায় সফরকারী দল। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর অভিজাত একটি হোটেলে। ইতোমধ্যে শুরু হয়েছে তাদের কোয়ারেন্টিন, যা চলবে ১৮ মে পর্যন্ত। এই তিন দিন নিজেদের রুম থেকে বের হতেও পারবেন না ক্রিকেটাররা।

চতুর্থ দিন থেকে ব্যাট-বলে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল। করোনা টেস্টে নেগেটিভ ফলাফল সাপেক্ষে ১৯ মে থেকে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে কুশল পেরেরার।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৩, ২৫ ও ২৮ মে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লক্ষণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

লঙ্কানদের বাংলাদেশ সফরসূচি

তারিখ কার্যক্রম ভেন্যু
১৬ মে ২০২১ ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা জাতীয় দল
১৭ মে ২০২১ কোয়ারেন্টিন
১৮ মে ২০২১ কোয়ারেন্টিন
১৯ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২০ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২১ মে ২০২১ একদিনের প্রস্তুতি ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৩ মে ২০২১ ১ম ওয়ানডে (দিবারাত্রি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৪ মে ২০২১ অনুশীলন/বিশ্রাম বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৫ মে ২০২১ ২য় ওয়ানডে (দিবারাত্রি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৬ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৭ মে ২০২১ অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি
২৮ মে ২০২১ ৩য় ওয়ানডে (দিবারাত্রি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৯ মে ২০২১ বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা।

Advertisement