টাঙ্গাইলের বাস-ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী লিংক রোডে রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি মো. নান্নু খান।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান খান জানান, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

















