মৃত্যুহীন দিনে চট্টগ্রামে ১৩৭ জনের করোনা শনাক্ত

340

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছে ১৩৭ জনের দেহে। এদের মধ্যে ৯৮ জন নগরীর ও ৩৯ জন বিভিন্ন উপজেলার। এসময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

Advertisement

শনিবার (২২ মে) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের নয় ল্যাব এবং কক্সবাজারে ১১৬৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫২ হাজার ৪৪৪ জন। এর মধ্যে নগরে ৪১,৯০৭ জন এবং উপজেলা পর্যায়ে ১০,৫৩৭ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫০১ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন আরটিআরএলে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৯৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৩২ এবং উপজেলায় ১৬১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৮ হাজার ১ জন।

Advertisement