চবির মেধাবী শিক্ষার্থী নাঈমা নীর্মার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রশিবির

213

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, আজ ২৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈমা নীর্মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিহত শিক্ষার্থী নাঈমা নীর্মার রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তায়া’লা মরহুমাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন।

Advertisement

উল্লেখ্য, নাঈমা নীর্মা অসুস্থ হলে তাঁকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা সেবা পায়নি। বর্তমান সময়ে এসে চিকিৎসা ব্যবস্থার এমন বেহাল দশা অত্যন্ত লজ্জাজনক।

২৪ এর বিপ্লবের পর ছাত্রশিবির, চবি শাখা প্রশাসনের কাছে অতিসত্বর চবি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবি জানিয়েছিলো। দুঃখজনক হলেও সত্য যে, এর বাস্তবায়নে যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। দ্রুততম সময়ের মধ্যে চবি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement