ভাটিয়ারী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

290

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার জাতীয়তাবাদী যুবদল ভাটিয়ারী ইউনিয়ন শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি‌ ভাটিয়ারী শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে ভাটিয়ারী ইউসিবি ব্যাংকের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাশেষে ৪৬মত প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বিশাল আকারের কেক কাটা হয়।

এসময় ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার, শফি মেম্বার, শেখ শাহাবুদ্দিন, লিয়াকত আলী, জুয়েল, ওমর ফারুক চৌধুরী, মাসুদ পারভেজ,আলাউদ্দিন, জিয়াউর রহমান, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন কবির,কায়সার আলম, মোঃ রুবেল, ইরফানুল হাসান রকি, মাহমুদুল আলম মঞ্জু, মোহাম্মদ লিয়াকত বাবলু  মোহাম্মদ লিয়াকত বাবলু,  মোঃ শওকত আলী, মোহাম্মদ অছি উদ্দিন, মো: নবী, ওয়াসিম, আসিফ, শহীদ, শাওন, হারুন, কফিল।

Advertisement