কুমিরা থেকে উত্তর কাট্টলী সাগরে দিনভর অভিযানে আটক ৩৫, দেড়লাখ টাকা জরিমানা

153

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে “মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, কুমিরা নৌ-পুলিশ এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে সন্দ্বীপ চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করে ২শত কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ২৭ জনকে আটক করে। আটককৃতদের ৫ হাজার টাকা করে ১লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার  দুপুরে উপজেলা কুমিরা থেকে উত্তর কাট্টলী এলাকা সাগরে উক্ত অভিযান চালানো হয়।

জব্দকৃত ২শত কেজি ইলিশ ও পোপা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কুমিরা থেকে উত্তর কাট্টলী সাগরে স্পিড বোডে করে তিনঘন্টা ব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন   উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওয়ালি উদ্দিন আকবর, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোস্তফা আহমেদসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. রফিকুল ইসলাম বলেন, ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধের প্রেক্ষিতে উক্ত অভিযান চালানো হয়েছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ এবং চলমান থাকবে।

Advertisement