সীতাকুণ্ড প্রতিনিধি: অতীতে যারা দেশ শাসন করেছিল তারা দেশে শান্তি আনতে পারেনি। সমাজের সকল স্তরে বৈষম্য রয়ে গেছিলো। কারন পূর্বের শাসকরা কুরআনের শাসন কায়েম করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দেশে আগামীতে কুরআন সুন্নাহর শাসন কায়েম করতে হবে। আমাদেরকে কুরআনের কর্মী হয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হয়ে গড়ে তুলতে হবে।
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার বিকাল তিনটায় ফৌজদারহাট ঈদগাঁ ময়দানে ফৌজদারহাট ইউনিটের সভাপতি রেজাউর রহমান রাজুর সভাপতিত্বে ও জামায়াত নেতা মাহবুবুর রহমান তারেক এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, অফিস সম্পাদক আবু হাফস মোঃ নকিব, সলিমপুর ইউনিয়ন আমীর মোঃ ফরহাদ হোসেন, সেক্রেটারি মোঃ মহিউদ্দিন চৌধুরীসহ উপস্থিত ছিলেন মোবিন উদ্দিন, শিবির নেতা আব্দুল মান্নান, এডঃ মহি উদ্দিন হাসেমী, মুনতাসীর মাহমুদ, আবদুল কাদের,আলী আক্কাস প্রমুখ।

















