চবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রশিবির

207

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) সাংবাদিক সমিতির ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, ০৬ ডিসেম্বর ১৯৯৬ সালে প্রতিষ্ঠা হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আটাশ পেরিয়ে উনত্রিশ বছরে পদার্পণ করায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, চবিসাস দেশ ও জাতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চবিসাস সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় প্রশংসার দাবিদার। বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং অধিকার আদায়ে নিবেদিত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে চবিসাসের সাংবাদিকবৃন্দ যেভাবে দেশ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিজেদের নিবেদিত করেছিল আগামীতেও চবিসাসের সাংবাদিকবৃন্দ দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে অন্যায়ের প্রতিবাদ এবং কল্যাণের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে আমরা প্রত্যাশা করছি।

Advertisement