বিএনপি নেতা শামসুল হক’র মৃত্যুতে মীর হেলালের শোক প্রকাশ

472

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,কারানির্যাতিত নেতা, জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ শামসুল হক আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা উত্তরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ব্যারিষ্টার মীর হেলাল ।

শোকবার্তায় ব্যারিষ্টার মীর মোঃ হেলাল উদ্দীন মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তায়ালার নিকট তাদের এই শোক সইবার জন্য উত্তম ধৈর্য্য ধারনের তাওফিক কামনা করেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দিন ও জান্নাতুল ফেরদৌস দান করুন।

Advertisement