ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

198

‘CU Insiders’ নামক পেইজ, ‘চবি ঝুপড়ি’ ফেসবুক গ্রুপ, ‘আবরার গালিব’, ‘Iren Marzan’ নামক কতিপয় আইডি থেকে ২৩ ডিসেম্বর ছাত্রশিবিরকে হত্যাকান্ডের মতো গুরুতর ইস্যুতে জড়িয়ে যেসব মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, “স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা হাসিনার প্রোপাগান্ডা প্রচারে লিপ্ত। বিগত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম আলোসহ ২ টি অনলাইন পত্রিকা সারেজমিনে না থেকেও ছাত্রশিবির ও ছাত্রদল হল দখল করেছে এবং হলে অবস্থান করছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলো। সেসময় অন্যান্য পত্রিকাগুলো কোনো দল যে হল দখল করেনি সে বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। সেদিনের বিজয় মিছিলসহ সম্পূর্ণ দিনের বিভিন্ন ঘটনা চবিসাসের পেইজসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্মে লাইভ সম্প্রচার হয়েছে। পুরো দিনের ঘটনাবলীর আপডেটও চবিসাস তাদের পেইজে দিয়েছিলো।

৫ আগস্টের পূর্ববর্তী দেশের মিডিয়ার যে ভুমিকা ছিলো সে বিষয়ে সারাদেশের মানুষ অবগত আছেন। পেইজ চালানোর মিনিমাম নীতি অনুসরণ না করে আপনারা হত্যাকাণ্ডের মতো ঘটনায় সমাপনী টেনেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় একাধিক মামলা হয়েছে। অনেকগুলো মামলার রায়ও হয়েছে। এগুলোতে ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মী জড়িত ছিলো বলে আদালতে প্রমান হয়নি। কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা ব্যতীত সরাসরি রায় দিয়ে দেওয়া আইন অবমাননার শামিল। এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

আমরা আহবান করব, আপনারা যা প্রচার করেছেন তার প্রেক্ষিতে প্রমাণ উপস্থাপন করুন। অন্যথায় আমরা এ বিষয়ে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবো।

Advertisement