চবিতে ভর্তি পরিক্ষায় আবেদন ফি কমানোর দাবি ছাত্রশিবিরের

105

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় আবেদন ফি কমানোর দাবি জানিয়েছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, গত ১৯/১২/২৪ তারিখে মাননীয় ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) কর্তৃক স্বাক্ষরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আবেদন ফি ধরা হয়েছে ১০০০ (এক হাজার) টাকা। যা শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য।

২৪ এর বিপ্লব ছিলো সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানো হয়েছে। নানান অযুহাতে যেটা পূর্ববর্তী সময়ে সম্ভব হয় নি। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সদস্য। যেটা আমরা কয়েকটি সমীক্ষা থেকে জানতে পেরেছি। এ থেকে বুঝা যায়, অধিকাংশ শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিকভাবে অবস্থাসম্পন্ন নয়। বিগত সময়ে যে আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল, তা কোনোভাবেই যৌক্তিক ছিলো না।

২৪ পূর্ববর্তী সময়ে কত টাকা ফি ছিলো সেটা বিবেচ্য বিষয় নয়। ২৪ এর পরের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ। একজন পরিক্ষার্থীকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে হয়। এক্ষেত্রে অধিকাংশ পরিবারের পক্ষেই খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, ভর্তি পরিক্ষার আবেদন ফি কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করা হোক এবং একইসাথে অযৌক্তিক সকল কোটা বাতিল করতে হবে।

Advertisement