আলকরণ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই: বক্কর

85

আলকরণ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে আবুল হাশেম বক্কর

Advertisement

গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের আরও সতর্ক থাক‌তে হবে। ছাত্র, শ্রমিক জনতার রক্তস্নাত অভ্যুত্থানের মাধ‌্যা‌মে গণতন্ত্রকামী জনতার বিজয় অ‌র্জিত হ‌য়ে‌ছে। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। এক‌টি মহল সংস্কা‌রের না‌মে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। আবার কেউ দল গঠন করতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে। আমাদের আপত্তি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের আনুকল‌্য নি‌য়ে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় তাহ‌লে জনগন ঘ‌রে ব‌সে থাক‌বেনা।

তিনি সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নগরীর আলকরণ ৩ নং লেইনে আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার শে‌ষে দ্রুত নির্বাচ‌ন দিন। এ‌দে‌শের জনগন দীর্ঘ ১৭ বছর ভোটা‌ধিকার থে‌কে ব‌ঞ্চিত। জনগন‌কে তা‌দের ভোটা‌ধিকার ফেরত দিন, রা‌ষ্ট্রের মা‌লিনা বু‌ঝি‌য়ে দিন। জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত প্রতি‌নি‌ধিরা সংস্কার কর‌বে।

আলকরন ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক জ‌সিম মিয়ার সভাপ‌তি‌ত্বে ও মহানগর যুবদ‌লের সা‌বেক সহ সভাপ‌তি ইকবাল হো‌সেন সংগ্রা‌ম এবং হাজী মো. ইদ্রিসের যৌথ প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন বিএন‌পি নেতা আবদুল বা‌তেন, খোর‌শেদ আলম, হা‌মিদুর রহমান, আবুল কালাম, আ‌নোয়ার হো‌সেন, অঙ্গ সংগঠ‌নের নেতা মো. সে‌লিম খাঁন, সাইফু‌দ্দিন মির্জা, মো. রিয়াদ, মো. আকরাম, মাঈনু‌দ্দিন, ‌মো. রা‌শেদ, মো. সা‌দেক, মাহমুদুর রহমান অ‌ভি, বা‌য়ে‌জিদ মাহমুদ, মাহফুজুল হক লিংকন, ‌মো. একরাম, মো. ফারুক, মো. ইউছুফ, ওমর ফারুক রুবেল প্রমূখ।
সংবাদ প্রেরক

Advertisement