পাহাড়তলীর সরাইপাড়ায় যুবদলের উদ্যোগে কম্বল বিতরণ করলেন দীপ্তি

198

চট্টগ্রাম মহানগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের উদ্যোগে পাহাড়তলী রেল স্টেশন রোড এলাকায় অসহায় মানুষের মাঝে শনিবার(৪ জানুয়ারী) বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক রাসেল খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু, মহানগর বিএনপির সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর রহমান সুমন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, হায়দার আলী চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাষ্টার আরিফ, মহানগর যুবদল নেতা হোসেন উজ জামান, শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, মোবারক মিয়া, পাহাড়তলী থানা ছাত্রদলের সভাপতি ওয়ালিদ হাসান আবির, থানা যুবদল নেতা আনোয়ার হোসেন, কৃষক দলের আহ্বায়ক সবুজ রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম, শামসুল আলম রানা মির্জা, দস্তগীর হোসেন রিয়াদ, জালাল আহমেদ বেনু, নুর আলম, মোহাম্মদ আজিম, তাহের মিয়া, মাকসুদুর রহমান বাবু, শরিফুল স্বপন, মো. কাউছার, মনু, ইব্রাহিম ইবু, ইয়াসিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement