জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

শুক্রবার বাদে জুমা নগরীর মসজিদ সমূহে বিএনপির দোয়া মাহফিল

66

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আগামীকাল (শুক্রবার) বাদে জুমা নগরীর মসজিদ সমূহে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বাদে আছর নাসিমন ভবন সংলগ্ন হাফেজ মোহাম্মদ ছাদেক জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Advertisement

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের উক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Advertisement