আইএসও স্বীকৃতি পেল পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

159

চট্টগ্রামের প্রথম আইএসও ১৫১৮৯:২০১২ ল্যাবরেটরির স্বীকৃতি পেলো পাঁচলাইশে অবস্থিত পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো–অপারেশন (আইএলএসি) এর অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক অনুমোদিত।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পার্কভিউর ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের হাতে এ সনদ তুলে দেন বিএবির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া এবং বিএবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশে এখনএ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি এ অ্যাক্রেডিটেশন পেয়েছে।

এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (ILAC)-এর অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) অনুমোদিত।

এ স্বীকৃতি অর্জনের জন্য আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডের সকল গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে ৭ বছর ধরে চেষ্টা চালিয়ে গেছে পার্কভিউ হাসপাতাল।

এ অর্জন চট্টগ্রামের স্বাস্থ্যসেবার গুণগত মান আরও সমৃদ্ধ করবে এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বনে করছেন পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ।

Advertisement